সুজানগর প্রতিনিধি : হাইকোর্ট বিভাগের আইনজীবী হাজারী জাকিয়া হুমায়রা তমা প্রশাসনিক ট্রাইব্যুনাল ঢাকার প্যানেল আইনজীবী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। গত ২৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটরের অনুবিভাগ কর্তৃক তিনি ওই পদে নিয়োগ পান। তিনি গত ২৫ ফেব্রুয়ারি তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন। আইনজীবী তমার পিতা হাজারী জাকির হোসেন চুন্নু উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চারবার নির্বাচিত চেয়ারম্যান ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মা হাজারী লুৎফুন্নাহার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা অধিকার বাস্তবায়ন কমিটির মহিলা বিষয়ক সম্পাদক। তমা তার কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

