স্টাফ রিপোর্টার : দুদকের গণশুনানীতে গিয়ে গ্রেফতার হয়েছেন সদর উপজেলার আলোচিত ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খাঁন। গতকাল বেলা দুটোর দিকে জেলা শিল্পকলা একাডেমি সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। ওসি জানান, এজাহারভূক্ত না হলেও শুরু থেকেই ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগ ছিলো। পুলিশ অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতার প্রমাণ পায়। এর প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। এর আগে বুধবার সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দুদকের গণশুনানি অনুষ্ঠানস্থলে যান ইউপি চেয়ারম্যান সুলতান। এক সেবাগ্রহীতা ইউপি সচিব সেলিমের বিরুদ্ধে জন্মনিবন্ধন সনদ করায় হয়রানির অভিযোগ আনলে তার জবাব দিতে গণশুনানিতে সচিবকে তলব করে দুদক। সেখানে চেয়ারম্যান সুলতানের বিরুদ্ধে অভিযোগ না থাকলেও সচিবের সাথে শুনানিতে অংশ নেন তিনি। জবাব শেষে শিল্পকলা একাডেমি থেকে বের হতেই তাকে গ্রেফতার করে পুলিশ। ইউপি চেয়ারম্যান সুলতান খাঁন আওয়ামীলীগ সমর্থক হলেও তিনি দলীয় কোনো পদে নেই।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

