আইসিসি ওয়ানডে ইভেন্টে বিশ^ রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি ব্যাটার রাচিন রবীন্দ্র। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি ওয়ানডে ফরম্যাটের বিশ^কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকেই সেঞ্চুরির নজির গড়েছেন রাচিন। ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ^কাপে নিজের অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন রাচিন। আহমেদাবাদের ঐ ম্যাচে ৯৬ বলে ১১টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ১২৩ রান করেছিলেন রাচিন। তার সাথে জুটিবদ্ধভাবে ডেভন কনওয়ের অপরাজিত ১৫২ রানের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৩ রানের টার্গেট স্পর্শ করে ৯ উইকেটে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। এবার চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয় রাচিনের। ইনজুরির কারণে দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ১২টি চার ও ১টি ছক্কায় ১০৫ বলে ১১২ রান করেন রাচিন। ২০২৩ সালে অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে ৩০ ওয়ানডে খেলে এ পর্যন্ত ৪টি সেঞ্চুরির মালিক রাচিন। সবগুলোই আইসিসি ইভেন্টে। এক্ষেত্রেও রেকর্ড গড়েছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে ফরম্যাটে আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন রাচিন। গত ওয়ানডে বিশ^কাপে ৩টি এবং এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১টিসহ চারটি শতক হাকিয়েনে রাচিন। এতে পেছনে পড়ে গেছে নিজ দলের নাথান অ্যাস্টল ও কেন উইলিয়ামসনের রেকর্ড। দু’জনই ৩টি করে সেঞ্চুরির স্বাদ নিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

