এফএনএস বিদেশ : আফগানিস্তানে অবশেষে নারীদের রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ পুনরায় সম্প্রচার চালু করতে চলেছে। এর আগে তালেবান কর্তৃপক্ষ, এটিকে বিদেশি টিভি চ্যানেলের অনুমোদনহীন বিষয়বস্তু ও লাইসেন্সের অনুপযুক্ত ব্যবহারের কথা উল্লেখ করে কার্যক্রম বাতিল করেছিল। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, কেবলমাত্র আফগান নারীরাই এই স্টেশনের সমস্ত কন্টেন্ট বা বিষয়বস্তু প্রযোজনা করেন। এদের সহযোগী উপগ্রহ চ্যানেল বেগম টিভি ফ্রান্স থেকে পরিচালিত হয় এবং আফগান স্কুলের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম নিয়ে অনুষ্ঠান সম্প্রচার করে। তালেবান দেশে নারী ও মেয়েদের ষষ্ঠ শ্রেণির পর শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছে। তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় শনিবার রাতে এক বিবৃতি জারি করে বলেছে, রেডিও বেগম পুনরায় কার্যক্রম শুরু করতে বারবার অনুরোধ করেছে এবং কর্তৃপক্ষের কাছে এই স্টেশন অঙ্গীকার করায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই স্টেশন অঙ্গীকার করেছে, সাংবাদিকতার নীতি ও ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের বিধিনিয়ম মেনে সম্প্রচার করা হবে এবং ভবিষ্যতে কোনও নিয়ম লঙ্ঘন করবে না। তবে এই নীতি ও বিধিনিয়মগুলি কী- তার বিস্তারিত ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়। এই বিষয়ে মন্তব্যের জন্য রেডিও বেগমকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবান নারীদের শিক্ষা, বিভিন্ন ধরনের পেশা ও জনপরিসর থেকে বহিষ্কার করেছে। তালেবান সংবাদমাধ্যমের ওপর তাদের নিয়ন্ত্রণ জোরালো করায় সাংবাদিকরা, বিশেষ করে নারী সাংবাদিকরা চাকরি হারিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

