পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল প্রধান অতিথি থেকে কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উঁড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান। আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা ড. রাশেদুল হক, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক শফিউল আজম এবং শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক এনামুল হক। উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলে হলে খেলাধুলার পাশাপাশি সকল ধরনের এক্সট্রা কারিকুলামের সাথে যুক্ত থাকতে হবে। খেলাধুলার মাধ্যমেই ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখা এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান খেলার মধ্যে নিয়ম কানুন, এবং শৃঙ্খলাবোধ বজায় রেখে খেলা পরিচালনা করার কথা বলেন। আরও বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলার কোনো বিকল্প নেই। দৌঁড় প্রতিযোগিতা, হাই ও লং জাম্প, রিলে দৌঁড়, বর্শা, গোলক ও চাকতি নিক্ষেপ, সাঁতার এই ইভেন্টগুলোতে খেলা হচ্ছে। বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মাঠে খেলা উপভোগ করেন। আজ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খেলার সমাপণী অনুষ্ঠিত হবে। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
