এফএনএস বিদেশ : দক্ষিণ কোরিয়ায় গতকাল মঙ্গলবার একটি এক্সপ্রেসওয়ের নির্মাণস্থলে সেতু ধসে পড়েছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। সিউলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘দুর্ঘটনায় কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতর আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রচার করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। এর ফলে, বাতাসে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। সিউল থেকে প্রায় ৮২ কিলোমিটার (৫১ মাইল) দক্ষিণে চিওনানে এই ঘটনা ঘটেছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য কর্মীদের জরুরি নির্দেশনা জারি করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

