নিজস্ব প্রতিনিধি : দক্ষিন রাঘবপুরের বাসিন্দা (ইমাম গাযযালী স্কুলের সামনে) মরহুম হাজী দবির উদ্দিন আহমেদের স্ত্রী সালেহা বেগম গতকাল সকাল ছয়টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি তিন ছেলে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি আলাল, কালাম ও মিলনের মা। তার মৃত্যুর খবরে অসংখ্য মানুষ তার বাড়িতে ছুটে যান। গতকাল বাদ আসর দক্ষিন রাঘবপুর জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শরিক হন অসংখ্য মানুষ। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমার পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজনদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
