আটঘরিয়া প্রতিনিধি : সামাজিক নিরাপত্তা কর্মসুচী ও সেবা গ্রহীতাদের সেবায় মানোন্নয়ন শীর্ষক সেমিনার ও উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ আটঘরিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এসময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ। সঞ্চালনায় ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবীর। মুল প্রবন্ধ উপস্থাপনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন। উক্ত সেমিনার ও প্রশিক্ষণে ৪৫ জন নারী পুরুষ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

