বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তবে তাকে বলিউডের ছবিতে সেভাবে তাকে দেখা যায় না। সম্প্রতি তেলুগু ছবিতে ৬৪ বছরের নায়কের সঙ্গে কোমর দুলিয়ে নেচে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন। এবার এ অভিনেত্রীর বিয়ের গুঞ্জন উঠেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, উর্বশীর বিয়ের গুঞ্জন নিয়ে অভিনেত্রীর ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্বশী রাউতেলা এক পোস্টে কমেন্ট করেছে ফ্যাশন আর্টিস্ট ওরিকে নিয়ে। যেখানে উর্বশী লিখেছেন, ‘তোমার বিয়েতে যোগ দেওয়ার জন্য তর সইছে না।’ ওরিও জবাব দিয়েছেন, আর সেখানেই বড়সড় ‘ট্যুইস্ট’। তিনি লিখেছেন, ‘আমাদের।’ এই বিষয় নিয়ে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন। তাদের মন্তব্য এজুটি বিয়ে করতে চলেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘শিগগিরিই চার হাত এক হতে চলেছে। সেই আনন্দে অভিনেত্রী ছবি থেকে তার দৃশ্য বাদ পড়ার পরেও এত খুশি।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

