স্টাফ রিপোর্টার : নুরপুর ও বিলভাদুরিতে সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে জনমনে কিছুটা হলেও দেখা দিয়েছে স্বস্তি। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে ঝটিকা অভিযানে আটক করা হয়েছে কয়েকজন মাদক ব্যবসায়ীকে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। উক্ত এলাকা দুটিতে মাদক ব্যবসায়ীদের অভয়ারন্য বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী। এই মাদকের কারনে এলাকার কিশোররা অবক্ষয়ের সাথে জড়িয়ে পড়ছে। বেড়ে গেছে চুরি ছিনতাইয়ের ঘটনা। এলাকাবাসীর মাধ্যমে অবগত হয়ে থানা পুলিশের দেওয়া তথ্যমতে স্থানীয় আশরাফ দোকানদার, রুটি আসলাম, ইয়াকুব, রবি ড্রাইভার, মুহিদুল রানা, খোকনসহ কয়েকজন উক্ত এলাকায় মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করেন। পুলিশের অভিযানে কয়েকজন গ্রেফতার হলেও আরো কিছু মাদক ব্যবসায়ী এখনো চালিয়ে যাচ্ছেন ব্যবসা। এসব বিষয় নিয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, কোনো মাদক ব্যবসায়ী বা সামাজিক অপরাধীর বিষয়ে জিরো টলারেন্স পুলিশের। পুলিশের এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে, কোনো মাদক ব্যবসায়ীকে কেন্দ্র করে কোনো ধরনের সুপারিশ অগ্রহনযোগ্য বলেও উল্লেখ করেন সদর ওসি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
