স্টাফ রিপোর্টার : জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এ্যাড. সৈয়দ রেজাউল হক ফরিদ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে শহরের গোপালপুর মহল্লার বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে………রাজেউন)। তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, ছেলে , মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সাঁথিয়া উপজেলার পাগলা গ্রামের দারোগাবাড়ির মরহুম সৈয়দ আব্দুস সামাদের ছেলে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে আইনজীবিদের মাঝে। তার বাড়িতে ছুটে যান জেলা আইনজীবি সমিতির নব নির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ এহিয়াসহ আইনজীবিবৃন্দসহ পরিচিতজনেরা। জেলা ও দায়রা জজ আদালতে মরহুমের জন্য ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এএফএম আহসানুল হক এর সভাপতিত্বে কোর্ট রেফারেন্সে আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি, সেক্রেটারিসহ সকল পর্যায়ের আইনজীবী উপস্থিত ছিলেন। এছাড়া সমিতির হলরুমে মরহুমের স্মরণে শোক প্রস্তাব ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুলতান মাহমুদ খান এহিয়ার সঞ্চালনায় মাহফিলে সমিতির সকল আইনজীবী উপস্থিত ছিলেন। এ সমযয় মরহুমের স্মরণে এক মিনিট নীরবতার পরিবর্তে মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে বারোটায় আইনজীবী সমিতির উদ্যোগে শহরের জিসিআই স্কুল মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের নিজ গ্রাম সাঁথিয়ার পাগলায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

