নিজস্ব প্রতিনিধি : মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহরের এলএমবি মার্কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরস্থ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও জেলা য্বুদলের সাবেক সভাপতি আবু ওবায়দা শেখ তুহিন। তিনি তার বক্তব্যে বলেন একুশ আমাদেরকে সকল জুলুমবাজ ও ফ্যাসিষ্টদের বিরুদ্ধে জাগ্রত করে উদ্বুদ্ধ করে তোলে। অন্যায়ের সাথে আপোষ না করা ও অন্যায়ের কাছে মাথা নত না করার নাম একুশ। শহীদ জিয়ার সৈনিকেরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদে সকলের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আগামী দিনে বিএনপির বিজয়কে সুনিশ্চিত করা হবে। সভায় জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ, জেলা বিএনপির সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল আক্তার, জেলা ছাত্র দলের সভাপতি আমিনুল ইসলাম। আলোচনা সভা পরিচালনা করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাসেল। কর্মসূচিতে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দুলাল, এরশাদুল হক সবুজ, গোলাম সরোয়ার লিটন, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি খন্দকার মোবারক হোসেন বাবু, সাবেক সহ সভাপতি আক্তার হোসেন কাল্লু, শেখ আতাউর রহমান মিঠু, রফিকুল ইসলাম রনি বিশ^াস, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মিরাজ হোসেন, বিএপি নেতা নজরুল ইসলাম মনি, আজম হোসেন, সাইফুল ইসলাম অরুন, দিলু হোসেন, মো: রিন্টু, মোহাম্মদ ঝড়ু, মিন্টু, শওকত হামিদ খান বাবু, নাছিম ইমতিয়াজ লোটাস, শামিম হোসেন, নাসিম আহম্মেদ, বকুল হোসেন, আব্দুর রাজ্জাক, মিরাজুল ইসলাম মিরাজ, শামিম হোসেন, জনি হোসেন, উজ্জল খন্দকার, আরিফ হোসেন, খোকন হোসেন, পারভেজ হোসেন, বিসাল, তন্ময়, শুভ, সুজন, আল আমিনসহ অসংখ্য নেতাকর্মী অংশ নেন। সভা শেষে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আবদুল মতিন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

