স্টাফ রিপোর্টার : বিভিন্ন রাস্তায় হাতি দিয়ে চাঁদাবাজি চলছে। চাঁদাবাজির নতুন এক কৌশল যেনো এটি। গত কয়েকদিন ধরে পাবনা-সুজানগর রোড, পাবনা-ঢাকা রোড সহ শহরের বিভিন্ন স্থানে ২টা বিশালকৃতির হাতির পিঠে বসে মাহুত রাস্তায় চলাচলকারী পথচারী ও যানবাহনের পথরোধ করে ক্ষেত্রভেদে ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত টাকা আদায় করছে। পথচারীদের আপত্তির মুখে তারা বলছে, বেশি বেশি করে টাকা দান করুন, হাতি আপনাকে আর্শীবাদ করবে, এতে আপনার মঙ্গল হবে। কখনো হাতি তার শুর দিয়ে পথচারীর মাথায় বা শরীরে আশীর্বাদ করতে দেখা যায়। পাবনা-সুজানগর সড়কের পারচিতুলিয়া নামক স্থান পথচারী, মোটরসাইকেল, অটো বাইক, সিএনজি, মাইক্রোবাস, বাস এবং পণ্যবোঝাই ট্রলি ও ট্রাক থামিয়ে টাকা আদায় করতে দেখা যায়। এসময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। কেউ টাকা কম দিলে মাহুত তার হাতি ব্যবহার করে যানবাহন চলাচলের পথ আটকে রাখে। নিরুপায় ভুক্তভোগী টাকার পরিমান বেশি দিলে তবেই হাতিরূপী সন্ত্রাসীর কবল থেকে মুক্তি মেলে। এদিকে শিবরামপুর মোজাহিদ ক্লাব এলাকায় এভাবেই চাঁদাবাজি করতে দেখা যায় হাতির মাহুতকে। ইছামতি নদী খনন প্রকল্প কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি মাইক্রোবাস থামিয়ে তার কাছ থেকে চাঁদা নিয়ে তবেই তাকে যেতে দেন। মোটরসাইকেল আরোহীকে থামিয়ে একশ টাকা আদায় করেন। অটোবাইক, সিএনজি, ভ্যান, রিক্সার যাত্রী কেউই রেহাই পাচ্ছে না সন্ত্রাসী হাতির কবল থেকে। সকল প্রকার যানবাহন থামিয়ে চাঁদা আদায়ের জন্য হাতি তার শুঁড় তুলে বিভিন্ন কৌশলে যাত্রীদের ভয়ভীতি দেখান। এসময় সাথে থাকা শিশু কিশোরেরা ভীত সন্ত্রস্থ হয়ে কান্নাকাটি করতে থাকে। হাতির ভয়ে দ্রুত পালাতে গিয়ে কখনো কখনো দুর্ঘটনায় পতিত হয় রাস্তায় চলাচলকারী যানবাহন। ভুক্তভোগী জনগণের দাবি রাস্তায় নির্বিঘ্নে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এই হাতির মাহুতকে আটক করে আইনের আওতায় আনা হোক। তারা মনে করছেন এ ধরনের জনভোগান্তি নিরসনে প্রশাসন উদ্যোগী হবেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

