স্টাফ রিপোর্টার : শহরের দিলালপুর মহল্লার লাহেরি পাড়ার রক্ষা কালিমাতার মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ। দু দফা ভাংচুরের ঘটনা ঘটে সেখানে। এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সাবেক এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত জাহিদ হাসান হ্যাপি (৪০) শহরের কালাচাঁদপাড়া মহল্লার আব্দুর রহিম খানের ছেলে। তিনি পাবনা সদর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। অভিযোগে জানা গেছে, শনিবার রাতের কোন এক সময় মন্দিরের তালা ভেঙ্গে মন্দিরের ভেতরে থাকা প্রতিমা ভাংচুর করে দূর্বৃত্তরা। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন মন্দির পরির্দশণ করে সেখানে পুলিশ পাহাড়ার ব্যবস্থা করে। একইভাবে রোববার সকালে মন্দিরে দায়িত্বরত পুলিশ সদস্যরা কিছু সময়ের জন্য মন্দিরের বাইরে গেলে মন্দিরের তালা ভেঙ্গে দ্বিতীয় দফায় প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন মন্দির পরিদর্শণ করেন। ঘটনার পর রোববার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মন্দির ভাংচুরে জড়িত অভিযোগে জাহিদ হাসান হ্যাপি নামের এক যুবককে আটক করে। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি শ্যামল কুমার ঘোষ বাদী হয়ে অজ্ঞাত একজনকে অভিযুক্ত করে শনিবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। রক্ষা কালীমাতা মন্দিরের সভাপতি শ্যামল কুমার ঘোষ বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তি চাই। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আমরা সিসিটিভির ফুটেজ দেখে অপরাধী সনাক্ত করে একজনকে আটক করা হয়েছে। মামলা হয়েছে। ধৃত হ্যাপীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

