আটঘরিয়া প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা চত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক করা হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া করা হয়। এদিন সকাল সাড়ে দশটায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের পরিচালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি সানজিদা মুস্তারি, প্রকৌশলে বাকি বিল্লাহ, ওসি শফিকুজ্জামান সরকার, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, উপজেলা কৃষি অফিসার সজিব আল মারুফ, শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম নাজমুল, জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম একরামুল। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

