স্টাফ রিপোর্টার : শহরের কালাচাঁদপাড়ার বাসিন্দা মরহুম রওশন আলমের বড় ছেলে ফরহাদ রেজা পিন্টু বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, ৫ ভাই, ২ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি মিন্টু, কিশোর, বাবলা, পারভেজ ও রাসেলের বড় ভাই। তার মৃত্যুর খবর জেনে অসংখ্য মানুষ তার বাড়িতে ছুটে যান। মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ আসর কালাচাঁদ পাড়া আল হেলাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল পরিচিনজনদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

