স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌর শাখার উদ্যোগে দিনব্যাপী ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় ও পাবনা পৌর আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে শুক্রবার অনুষ্ঠিত এ শিক্ষা বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি ছিলেন মাওলানা অধ্যাপক আব্দুল গাফফার খান। শিক্ষা বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, পৌর জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব আবিদ হাসান, পৌর জামায়াতের তারবিয়াত সেক্রেটারি ড. ইদ্রিস আলম। এ সময় নায়েবে আমীর ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, ফরিদুল হাসান,ইকরামুল হক, আব্দুল আলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

