স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে জেলা তাঁতী দলের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দৃষ্টিনন্দন সাজে বেশ কয়েকজন তাঁতী দলের মহিলা কর্মীর অংশগ্রহন এবং কাজ করা অবস্থায় খটর খটর শব্দে তাঁতের গাড়ির চলমান অবস্থা দেখে মুগ্ধ হয় পথচারীরা। দলের নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি বহন করে। দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এ শোভাযাত্রায় অংশ নেন। তারা শ্লোগানে শ্লোগানে শহরবাসীকে তাঁতীদলের জন্মদিনের শুভেচ্ছা জানায়। শোভাযাত্রাটি শেষ হয় শহরের লাহিরিপাড়াস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। বক্তব্য দেন জেলা তাঁতী দলের ভারপ্রাপ্ত সভাপতি বাহারুল বিশ^াস, সাধারন সম্পাদক অধ্যাপক নাজিম উদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক প্রমূখ। সভা শেষে কেক কেটে দলের জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেন দলের নেতাকর্মীরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

