স্টাফ রিপোর্টার : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের হাতেখড়ি উৎসব করেছে গণশিল্পী সংস্থা পাবনা আঞ্চলিক কমিটি। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ২১ ফেব্রুয়ারি সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেয় শতাধিক শিশু। আবহমান বাংলার শিশুদের শিক্ষারম্ভের লৌকিক এ উৎসবের আয়োজন নজর কাড়ে সকলের, প্রশংসিত হয় অভিভাবক মহলে। অনুষ্ঠানে এ্যাড. দীপক কুমার সাহা, নারী উদ্যোক্তা ইলোরা লেয়া, সঙ্গীত শিল্পী বাবলা পরভেজ, প্রভাষক নুরুল ইসলাম, গণশিল্পী সংস্থা পাবনার সহ সভাপতি উজ্জল কুমার সাহা, সহ সভাপতি ভাস্কর চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. মোশফেকা জাহান কনিকা, সাবেক সহ সাধারন সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সাধারন সম্পাদক বিপ্লব ভৌমিক, অর্থ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন লিমন, মীর ফজলুল করিম বাচ্চু, শারমিন আক্তার মিতা, আতিয়া সুলতানা, নমিতা রায়, কবির আহমেদ, রাকিবুল সাদীসহ অভিভাবকবৃন্দ ও সূধীজন অংশ নেন। উল্লেখ্য, মহান একুশে পালনে গণশিল্পীর এটি ছিলো এক ব্যাতিক্রমী আয়োজন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

