নিজস্ব প্রতিনিধি : শহীদ এম মনসুর আলী কলেজের নব গঠিত এডহক কমিটির সভাপতি এ্যাড. নাজমুল হোসেন শাহিন প্রধান অতিথি থেকে গতকাল কলেজের শিক্ষক মন্ডলী ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। সভায় প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ মোখলেছুর রহমান এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মান্নান খানসহ কলেজের প্রয়াত শিক্ষক কর্মচারীদের আত্মার মাগফেরাত কামনা করেন। একইসাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শিক্ষার্থীর আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি উক্ত কলেজের এডহক কমিটির সভাপতি পদে তাকে দায়িত্ব প্রদান করায় জাতীয় বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য, রেজিষ্টার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কলেজের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও সেগুলো অতিদ্রুত সমাধানের আশ^াস দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত কলেজের দুজন শিক্ষার্থী মো. আরিফ ও মোছা. সালমার চিকিৎসার খোঁজখবর নেন এবং ভালোভাবে চিকিৎসার জন্য কলেজের ফান্ড থেকে নির্বাহ করার সিদ্ধান্ত প্রদান করেন। কলেজের বার্ষিক ক্রীড়া, নবীন বরণ, শিক্ষা সফর, বিদায় অনুষ্ঠান দ্রুত বাস্তবায়নের জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নির্দেশনা প্রদান করেন। সভায় আলোচনা করেন বিশেষ অতিথি কলেজের বিদ্যোৎসাহী সদস্য রিয়াকুব আলী, হিতৈষী সদস্য আইয়ুব আলী সরদার। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অন্যদের মাঝে আলোচনা করেন সহকারী অধ্যাপক যথাক্রমে গোলাম মোস্তফা কামাল, আশরাফ আলী, মাখসুদা আখতার খুশি, শহিদুল ইসলাম, প্রভাষক আব্দুল মান্নান, প্রদর্শক শহিদুর রশিদ খান মেনন প্রমূখ। সভা পরিচালনা করেন সহকারী অধ্যাপক মো. আখতারুজ্জামান। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন প্রভাষক শামসুল আলম।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
