স্টাফ রিপোর্টার : ঈশ^রদী ও কুষ্টিয়ার মাঝে সংযোগ স্থাপনকারী লালন শাহ সেতুর ওপরে বিকল ট্রাক মেরামতের সময় আরেক ট্রাকের ধাক্কায় চালকের এক সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন (২২)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা। ইলিয়াস দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী ছিলেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তুহিন হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহত ব্যক্তিদের বরাত দিয়ে তুহিন হোসেন জানান, ভোরে লালন শাহ সেতুর মাঝখানে একটি ট্রাক বিকল হয়ে যায়। কয়েকজন মিস্ত্রি ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ঈশ^রদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক এসে বিকল ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
