পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের ওরিয়েন্টশন বক্তা থাকবেন বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ। আয়োজক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল দশটায় বিশ^বিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হবে। যেখানে পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালের সভাপতিত্বে ওরিয়েন্টেশন বক্তা থাকবেন যুক্তরাষ্ট্রের ইলিনয়েজ স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক ও বাংলাদেশের অন্তবর্তী সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্বে থাকা অধ্যাপক ড. আলী রীয়াজ। পাশাপাশি অতিথি বক্তা থাকবেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আখন্দ, ইসলামী বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নসরুল্লাহ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ তিনটি বিশ^বিদ্যালয়ের উপাচার্যের পাবিপ্রবিতে আগমন উপলক্ষে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। শিক্ষার্থীদের মাঝে আলাদা এক আনন্দের আমেজ কাজ করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পাবিপ্রবি এগিয়ে যাবে অনেকদুর, এটাই প্রত্যাশা করছেন শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ পাবনাবাসী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
