স্টাফ রিপোর্টার : শহরে প্রকাশ্য দিবালোকে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সাথী খাতুন (১৭) নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে স্বামী শাওন ইসলাম (১৯) কে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে বারোটার দিকে পৌর সদরের দিলালপুর টেকনিক্যাল এলাকায় এই ঘটনা ঘটে। সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সাথী খাতুন সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামের নবিরুল ইসলামের মেয়ে। আর আটকৃত শাওন ইসলাম (১৯) পৌর এলাকার দিলালপুর পুরাতন টেকনিক্যাল এলাকার শরিফ উদ্দিনের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে প্রেমের সম্পর্ক থেকে পারিবারিকভাবে সাথী ও শাওনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসার জীবনে তাদের বনিবনা হচ্ছিল না। মাঝেমধ্যেই সাথীকে মারপিট কতেন শাওন। তারই জেরে সোমবার সকালে সাথী তাঁর বাবার বাড়ি যাওয়ার কথা বললে দু’জনের মধ্যে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে শাওন পেছন থেকে সাথীকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় সাথীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এদিকে বিকাল সাড়ে তিনটার দিকে শহরের পৈলানপুর এলাকা থেকে পাষন্ড স্বামী শাওনকে গ্রেফতার করে র্যাবের অভিযানিক দল। সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, অভিযুক্ত স্বামী শাওনকে আটক করা হয়েছে। পাবনা জেনারেল হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
