নিজস্ব প্রতিনিধি : সদর উপজেলার মজিদপুরে টেবুনিয়া কেজেএ (কাজী জাহানারা আলতাফ) কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ উপলক্ষে সোমবার প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত হয়। হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মওলানা আবুল কালাম আজাদ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন মালিগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী, হাইস্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক বাবুল আক্তার, সাবেক উপদেষ্টা, নাট্যকার ও সাংবাদিক এইচ কে এম আবু বকর সিদ্দিক, সাবেক সহ সভাপতি সাংবাদিক ও কলামিস্ট এবাদত আলী, সাবেক পরিচালক ওসমান গণি সেলিম, সাবেক সদস্য লতিফা আক্তার রিতা, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি পাবনা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এম এ সালাম, সচিব কে এম মোবারক হোসেন, আটঘরিয়া উপজেলা সভাপতি আমিরুল ইসলাম, ঢাকা ক্যান্টনমেন্ট নির্ঝর স্কুল এন্ড কলেজের শিক্ষক জালাল হোসেন, আটঘরিয়ার দেবোত্তর নুরানী এম এস কিন্ডার গার্টেনের অধ্যক্ষ শারমিন আক্তার, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ কাজী রাজ্জাক, মিঠু আহমেদ, মো. নাসিম, সমাজ সেবী রুবিনা প্রধান ও নাছিমা খাতুন প্রমূখ। অতিথিবৃন্দসহ সূধীজনকে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিনারা খাতুন। ক্রীড়া পরিচালনা করেন মাহবুবুর রাহিম, উপস্থাপনায় ছিলেন শামসুন্নাহার তমা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
