স্টাফ রিপোর্টার : পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রোববার প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর (অব:) শিবজিত কুমার নাগ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শাহ নেওয়াজ সালাম এবং এনডিসি মনিরুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক: মাহমুদুল হক এবং প্রভাতি শাখার শিফট ইন চার্জ মোছা: শামসুন্নাহারসহ সকল শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বার্ষিক নাচ, গান, অভিনয় ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণ শেষে প্রতিষ্ঠানের থিমসং পরিবেশনের মাধ্যমে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রশংসা অর্জণে সামর্থ্য হন। মনোমুগ্ধকর পরিবেশনার জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
