স্টাফ রিপোর্টার : ঈশ^রদীতে ইটভাটার পুকুরের পানিতে ডুবে হামিম বিশ^াস (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর বিশ^াস পাড়া গেনা মার্কেট সংলগ্ন তরিকুল ইসলামের এ এন্ড বি ইটভাটার একটি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত হামিম চররূপপুর বিশ^াস পাড়ার জয়নাল বিশ^াসের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে হামিমের চাচাতো ভাই-বোন এবং সমবয়সী বন্ধুদের সাথে খেলতে যাই ওই পুকুরের কাছে। সেসময় পুকুরের ধারে গেলে পা পিছলে পড়ে যায় পুকুরের পানিতে। সাথে থাকা চাচাতো বোন বিষয়টি দ্রুত বাড়িতে এসে জানালে এলাকাবাসী ছুটে গিয়ে পানিতে নেমে উদ্ধার কাজে অংশ নিলে রবিউল নামে একজন হামিমকে পানির মধ্যে খুঁজে পাই। এলাকাবাসী জীবন বিশ^াস জানান, শিশু হামিমকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু হামিমের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবরে পুলিশ তার বাড়িতে যায়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
