নিজস্ব প্রতিনিধি : অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান পাবনার মর্জিনা-লতিফ ট্রাস্ট এর বার্ষিক সাধারণ সভা শনিবার মনসুরাবাদ উপশহরে ট্রাস্টের প্রধান কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় জনহিতকর ও সেবামূলক কর্মকান্ডের পরিধি আরো বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। এজন্য এসব মহতি কাজে বিত্তবানদের সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানানো হয়। সভায় সভাপতির বক্তৃতায় ট্রাস্টের প্রতিষ্ঠাতা মহাসচিব, পাবনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ^াস এ আহবান জানান। সভায় স্বাগত বক্তব্য দেন মর্জিনা-লতিফ ট্রাস্টের চেয়ারম্যান, লতিফ গ্রুপের ব্যব¯’াপনা পরিচালক ও আক্তার প্রোপার্টিজ এর চেয়ারম্যান আক্তার বিশ^াস। সভাকার্য পরিচালনা করেন ট্রাষ্টের সদস্য ও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, সাবেক এমপি ও ট্রাস্টের যুগ্ম মহাসচিব এডভোকেট শামসুদ্দিন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অব.)আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ^াস, জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, জেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, একুশে টেলিভিশন ও মানব জমিনের স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমি, ট্রাস্টের ¯’ায়ী সদস্য ও বিশিস্ট ব্যবসায়ী আলহাজ্ব রবিউল ইসলাম ইসলাম, পল্লী বিদ্যুতের সাবেক ্িজএম আব্দুর রউফ, ট্রাস্টের সদস্য ও বিশিস্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রাজ্জাক, আহমেদ রফিক উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন। এসময় আমন্ত্রিত অতিথি ও সদস্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন ট্রাস্ট্রে প্রতিষ্ঠাতা সদস্য ও মাসপো গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ, লতিফ গ্রুপের পরিচালক সাজিদ বিশ^াস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী জিন্নাত আলী জিন্নাহ, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম, আমেরিকা প্রবাসী আলহাজ্ব হারুনুর রশিদ, ট্রাস্টের ¯’ায়ী সদস্য আব্দুল হান্নান, এডভোকেট আব্দুল আজিজ, ট্রাস্টের যুগ্ম মহাসচিব ও লতিফ গ্রুপের পরিচালক আলহাজ্ব মাহবুব হোসেন খান বাবলু, ¯’ায়ী সদস্য মহিমা বিশ^াস, লতিফ গ্রুপের জেনারেল ম্যানেজার অচিন্ত্য কুমার ঘোষ, লতিফ গ্রুপের এজিএম জাহিদ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ। সভায় মর্জিনা লতিফ ট্রাষ্টের চেয়ারম্যান আক্তার বিশ^াস বলেন, তাঁর পিতা ট্রাস্টের মহাসচিব আব্দুল লতিফ বিশ্বাস এবং ট্রাস্টের প্রয়াত চেয়ারম্যান ও তাঁর মা মর্জিনা বিশ^াসের দেখানো পথেই তারা কাজ করছেন। তিনি বলেন, সারাদেশের মধ্যে বিশেষ সুনাম অর্জনকারী অরাজনৈতিক এই ট্রাস্টের আরো সেবার পরিধি বৃদ্ধি করা হবে। সভাপতির বক্তৃতায় ট্রাষ্টের মহাসচিব আলহাজ¦ আব্দুল লতিফ বিশ^াস ট্রাষ্টের সদস্য ছাড়াও বিত্তবানদের জনহিতকর ও সেবামূলক কাজে সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানিয়ে বলেন, এ বছর জাকাত তহবিলে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে বরাদ্দ গত বছরের চেয়ে বাড়ানো হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
