মাসুদ রানা : আটঘরিয়া উপজেলায় বারি ১২ জাতের বেগুনের বাম্পার ফলন হয়েছে। এই বারি ১২ জাতের বেগুন ১ পিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি করা হ”েছ বলে কৃষকেরা জানান। তবে কৃষি অফিস বলছে প্রথমবারের মতো এ জাতের বেগুন চাষে সফলতা অর্জন করেছেন কৃষক আব্দুল হান্নান। আকারে বড় হওয়ায় বেগুন দেখতে ক্ষেতে ভিড় জমা”েছন অনেকেই। এক একটি গাছে যেন ছোট ছোট লাউ ধরেছে, এমনই একটি জাতের বেগুন চাষ করে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি করেছেন আটঘরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের কৃষক আব্দুল হান্নান। তার প্রতিটি বেগুনের ওজন প্রায় ৫০০ গ্রাম থেকে ৮০০ এবং ১ কেজি পর্যন্ত। হান্নানের ক্ষেতের বেগুন দেখে অনেকেই এ জাতের বেগুন চাষে আগ্রহী হ”েছন। উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ জানান, বীজ সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলায় মোট ৫ জন কৃষক প্রথমবারের মতো প্রদর্শনীর মাধ্যমে বারি ১২ জাতের বেগুন পরীক্ষা মুলকভাবে চাষ করেছেন। এসকল কৃষকদের মাঝে উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ দেয়া হয়েছে। এছাড়াও তাদের বীজতলা তৈরি থেকে শুরু করে বাজার জাত করা পর্যন্ত বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হয়। কৃষক আব্দুল হান্নান জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক আমাকে এ জাতের বেগুন চাষে উদ্বুদ্ধ করেছেন। তিনি আমাকে বিনামূল্যে বীজ দিয়েছেন এবং প্রতিনিয়ত তিনি আমার বেগুন ক্ষেতের জন্য পরামর্শ দিয়ে যা”েছন। আমি ১৬ শতক জমিতে এ জাতের বেগুনের চাষ করেছি। এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৫-৭ হাজার টাকা। কয়েক দিনের মধ্যে বাজারজাত শুরু করেছি। তিনি এ বেগুনের ক্ষেত থেকে প্রায় ৮০ হাজার টাকার বেগুন বিক্রি করেছি। আরও ৫০ হাজার টাকার বেগুন বিক্রি করব বলে আশা করি। ১ টি বেগুন ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি করা হ”েছ। তবে বর্তমানে এই বেগুন থেকে বীজ তৈরি করা হবে। তিনি আরও বলেন, আমার এই বেগুন ক্ষেত দেখতে বিভিন্ন জায়গা থেকে কৃষক আসছেন। তারাও এ জাতের বেগুন চাষ করবেন বলে আমার কাছ থেকে পরামর্শ নি”েছন। আব্দুল হান্নান এর বেগুন ক্ষেত দেখতে আসা রবি, সাইফুল, সাব্বির, কামালসহ আরও অনেকে জানান, জীবনে অনেক বেগুন দেখেছি, লাউয়ের মত এত বড় বেগুন এই প্রথম আমাদের এলাকায় দেখলাম। এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক জানান, আটঘরিয়া পৌরসভার কৃষক আব্দুল হান্নানকে বারি ১২ জাতের বেগুন চাষে উদ্বুদ্ধ করি। তাকে উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ দেয়া হয়। শুরু থেকেই তাকে বিভিন্ন ধরনের রোগবালাই পোকামাকড় নিধন সম্পর্কে পরামর্শ দেয়া হ”েছ। এখন বেগুনের গাছ ভালো হয়েছে ফলনও ভালো হয়েছে। আশা করি কৃষক হান্নানের অনেক লাভবান হবেন। তিনি আরও বলেন, বেগুন চাষ দেখে এলাকার অনেকেই এ জাতের বেগুন চাষে আগ্রহ প্রকাশ করছেন।উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সজীব আল মারুফ জানান, বীজ সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলায় ৫-৬ জন কৃষকদের বারি ১২ জাতের বেগুন পরীক্ষা মুলকভাবে চাষে আগ্রহী করা হ”েছ। এ জাতের বেগুনের অনেক ফলন হয়। এছাড়া এ জাতের বেগুন চাষ করলে কৃষকরা অল্প জমিতে অনেক লাভ করতে পারবেন। তিনি আরও জানান, এই জাতের ১ টি বেগুন প্রায় ১ থেকে দেড় কেজির মত হয়। দেখতে অনেকটা লাউ এর মত হয়। একটি গাছে প্রায় ৪-৬ টি করে বেগুন একসাথে বড় হয়। প্রায় ১২ মাস এই ফলন দিতে সহ্মম এই জাত। কোনো রকমের রোগ বালাই নেই। আশান করি আগামীতে এউপজেলায় বারি ১২ জাতের বেগুন চাষে কৃষকদেরকে সহযোগিতা করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
