স্টাফ রিপোর্টার : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ঈশ^রদীতে তিন দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম। ধৃতরা হলেন পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, পাকশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চর রূপপুর গ্রামের আব্দুল করিমের ছেলে সিরাজুল ইসলাম (৪৫) এবং সলিমপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি ও চরমিরকামারী গ্রামের এস এম মহির উদ্দিনের ছেলে এস এম মনোয়ার হোসেন (৪৮)। তাদেরকে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
