বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার উদ্যোগে একুশ উদযাপন প্রসঙ্গে গতকাল কাব্য নিকেতন সাহিত্য মঞ্চ মিলনায়তনে কবি মানিক মজুমদার এর সভাপতিত্বে একুশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে ৯ ফেব্রয়ারি সন্ধ্যা ৭টায় দৈনিক সিনসা মিলনায়তনে আন্তর্জাতিক সাহিত্য উৎসব আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। কবিতা সংসদের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের সংস্কৃতিপ্রেমীকদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অশ্রু সাগর আনোয়ার। এ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের নির্বাচিত ৭২জন কবির সচিত্র জীবনীসহ কবিতা সম্ভার নিয়ে নির্বাচিত কবিতা সংকলন ‘হৃদ্যতার আলো’ ও খোলাচোখ সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যা বর্ধিত কলেবরে সহ ৫টি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। বইগুলো পাবনা একুশে বইমেলায় নীলাকাশ প্রকাশনীতে পাওয়া যাবে। (প্রেসবিপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
