নিজস্ব প্রতিনিধি : সদর থানার নাজিরপুর গ্রামে গতকাল দিনভর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আলহাজ¦ মো. আব্দুল মজিদ মাষ্টার ট্রাষ্টের উদ্যোগে এর আয়োজন করা হয়। সকালে এই ক্যাম্পের উদ্বোধন করেন মরহুম আলহাজ¦ আব্দুল মজিদ মাষ্টারের স্ত্রী নূরজাহান বেগম। দিনভর এই মেডিকেল ক্যাম্পে বিণামূল্যে রুগী দেখেন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. নূরী সালমা, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালির নাক কান গলা বিশেষজ্ঞ ডা. আতিকুর রহমান। ক্যাম্পে উল্লেখিত চিকিৎসা ছাড়াও ডায়াবেটিক পরীক্ষা করে দেওয়া হয় রুগীদের। গ্রামের সুবিধার বাইরে থাকা অসহায় মানুষদের জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় উক্ত ট্রাষ্টের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান স্থানীয় এলাকাবাসী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
