ক্রীড়া প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক টুর্ণামেন্ট ইয়ুথ ফেষ্টিভ্যাল এর অংশ হিসাবে আয়োজিত প্রাইম ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও পাবনা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা’২০২৪-২৫ এর ফাইনাল খেলায় রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ ৯ উইকেটে পাবনা জিলা স্কুল কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে । শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন ষ্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত নির্ধারিত ৫০ ওভারের এ খেলায় রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ টসে জয়লাম করে প্রথমে পাবনা জিলা স্কুল কে ব্যাট করতে পাঠালে তারা ব্যাট করতে নেমে তন্ময় চৌধুরীর দুর্দান্ত বোলিং এ ১৩.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২৯ রান সংগ্রহ করে । দলের পক্ষে শাকিব রহমান সর্বোচ্চ ৯ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ১১ রান। রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ এর পক্ষে তন্ময় চৌধুরী ১৫ রানে ৭ টি , রিফাত আহমেদ ৯ রানে ২টি এবং জোনায়েদুল ইসলাম ১ রানে ১ টি উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ ৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিফাত আহমেদ সেজান ২১ অপঃ রান সংগ্রহ করে। পাবনা জিলা স্কুল এর পক্ষে শাকিব শেখ ১৭ রানে ১ টি উইকেট লাভ করে। বোলিং নৈপুণ্যের জন্য তন্ময় চৌধুরী ম্যান অফ দি ম্যাচ মনোনীত হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল মামুন ও শফিকুল ইসলাম , স্কোরার বিপ্লব হোসেন ,স্কোরবোর্ড হাসান আল ইসলাম। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্যকরী সদস্য মাসুদ রানা, এছাড়াও ক্রিকেট সংগঠক ও বিভিন্ন স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আজকের খেলা ঃ ফাইনাল ( সকাল ৯ টা) ঃ রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ বনাম পাবনা জিলা স্কুল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
