পাবিপ্রবি প্রতিনিধি : ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী ও জুলাই আন্দোলনের গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে “মার্চ ফর জাস্টিস” কর্মসূচি ও বিশ^বিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল বেলা বারোটায় শহরের টেলিফোন ভবন সামনে থেকে মিছিল বের করে এ কর্মসূচি পালিত হয়। এসময় তারা দাবি করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে পাবিপ্রবিসহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিচার করে সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করতে হবে। এছাড়াও ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কর্মসূচিতে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক একরামুল হক লিমন, সদস্য সচিব মীর সানজিদ প্রান্ত, যুগ্ম আহবায়ক ফসিউল হক ইমন, আমিরুল ইসলাম আবির, মঈন আলী, কে এম তরিকুল ইসলাম এবং শেখ মুজিব হলের সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
