ক্রীড়া প্রতিবেদক : ভাঙ্গুড়ার উপজেলার ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ে ২৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক। অনুষ্ঠানের শুরুতে এবং শেষে শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এই ডিসপ্লে দেখে দর্শনার্থীরা মুগ্ধ হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমীয়া আক্তার রোজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতিকুজ্জামান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব-উল-আলম বাবলু, বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ও দৈনিক ইছামতির প্রতিনিধি মাসুদ রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুক, দপ্তর সম্পাদক আলহাজ্ব হাফিজুল ইসলাম আনসারী, সহ সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক সফিক ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিশেষ ও আমন্ত্রিত অতিথিবৃন্দরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুব উল আলম বাবলু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি আব্দুল মজিদ বক্তব্য দেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
