নিজস্ব প্রতিনিধি ; পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী তুষারকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ছাত্র জনতা। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের শালগাড়িয়ার জেনারেল হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক তুষার শালগাড়িয়ার শাপলা প্লাষ্টিক মোড় এলাকার কাজী সুলতানের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকাল ৫ টার দিকে শহরের গোডাউন মোড়ের শিক্ষার্থীদের মিছিলে সরাসরি গুলি করে দুজন শিক্ষার্থী হত্যাকারী আবু সাঈদের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন ছাত্র-জনতা। ব্যাপক ভংচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬ টার উৎসুক জনতা হিসেবে গোপনে ভাংচুর ও অগ্নিসংযোগ দেখতে ও ছবি তুলতে আসে কাজী তুষার। এ সময় ছাত্র-জনতার একজন তাকে দেখে চিনে ফেলে। ছাত্র-জনতা ধাওয়া দিলে তিনি পাশের জালাল মেমোরিয়াল হাসপাতালে ঢুকে পরে। সেখানে ছাত্র জনতা ঘিরে ধরে। বিষয়টি বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সেখান থেকে বের করে দিলে ছাত্র জনতা ব্যাপক গণপিটুনি দেয়। এরপর সে দৌঁড়ে পাশের পশ্চিম শালগাড়িয়া জামে মসজিদে ঢুকে পরলে পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে জনগণের থেকে আমরা আহতাবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসছি। বৈষম্য বিরোধী মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে কারাগারে পাঠানো হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
