স্টাফ রিপোর্টার : ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জেলার ৬ জন শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের অর্থায়নে এই অর্থিক সহায়তা প্রদান করেন রাজশাহী বিভাগীয় কমিশন (এনডিসি) খোন্দকার আজিম আহমেদ। বিভাগীয় কমিশনার বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে এবং হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসকের নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ স¤পাদক জহুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামাল উদ্দিনসহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়া বক্তব্য দেন নিহত পরিবারের সদস্যবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৬জন শহীদ পরিবারের মাঝে ২ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
