স্টাফ রিপোর্টার : ঈশ^রদীতে যৌতুকের টাকা দিতে না পারায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে রিয়া খাতুন (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু হয় তার। মরদেহ ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে। রিয়া খাতুন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে। অভিযুক্ত স্বামী রিদয় হোসেন বিপু একই গ্রামের মিনারুল ইসলামের ছেলে। জানা যায়, গত রোববার উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের ভাড়া বাসায় যৌতুকের দাবিকে কেন্দ্র করে গৃহবধূ রিয়াকে পিটিয়ে গুরুতর আহত ও শ^াসরোধে হত্যাচেষ্টা করেন স্বামী হৃদয় হোসেন বিপু। ঘটনার পর থেকেই বিপু ও তার পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে বিপুর সঙ্গে একই গ্রামের রিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে কয়েক দফায় যৌতুকের নামে টাকা আদায় করেছেন বিপু। পেশায় একজন ট্রাকচালক হলেও শ^শুরবাড়ি থেকে নেওয়া যৌতুকের টাকা দিয়ে জুয়া ও মাদক সেবন করতেন তিনি। টাকা চেয়ে না পেলে নির্যাতন চালাতেন রিয়ার উপর। সম্প্রতি ট্রাক কেনার নামে রিয়ার কাছে তার বাবার বাড়ি থেকে দুই লাখ ৫০ হাজার টাকা এনে দিতে বলেন বিপু। এতে রিয়া অপারগতা প্রকাশ করলে বিপু রাগান্বিত হয়ে রিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। একইসাথে শ^াসরোধে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা টের পেলে ঘরের দরজা ভেঙ্গে আহত অবস্থায় রিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় রিয়া মারা যান। নিহতের প্রতিবেশী মো. হারুনসহ স্থানীয় কয়েকজন বলেন, বিপু নেশাগ্রস্থ অবস্থায় রিয়াকে মাঝে মধ্যেই মারধর করতো। সম্প্রতি ২-৩ দিন আগে যৌতুকের টাকা চাওয়াকে কেন্দ্র করে রিয়াকে পিটিয়ে ও শ^াসরোধে হত্যার উদ্দেশ্য গলায় ওড়না পেঁচিয়ে ঝোলানোর সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে। রিয়ার মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। হৃদয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নিহত রিয়া খাতুনের বাবা মিজানুর রহমান বলেন, দাবি অনুযায়ী যৌতুকের টাকা দিতে না পারায় নির্যাতন চালিয়ে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি। ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, ঘটনাটি শুনেছি। মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
