স্টাফ রিপোর্টার : ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সদরের মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও গোরস্থান পাড়ার দুই পরিবারের ৪ টি ঘর ভস্মিভূত হয়েছে। এ ঘটনায় ঘরে থাকা ধান, চাউল, ফ্রিজ, টিভিসহ সকল আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে গেছে। গতকাল দুপুর পৌনে একটার দিকে স্থানীয় মৃত ধুলু প্রামানিকের ছেলে মোজাম প্রামানিক ও কাদের প্রামানিকের ছেলে দুলাল প্রামানিকের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে তারা জানান। ঘটনার খবর জেনে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
