পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা ও দৈনিক ইছামতির জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি নাজমুল হুদা শিথিল। গতকাল বুধবার পাবিপ্রবি প্রেসক্লাবের কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মীর হুমায়ূন কবীর। এ সময় নির্বাচন কমিশনার ড. রাশেদুল হক ও গালিব হাসান উপস্থিত ছিলেন। সাত সদস্য বিশিষ্ট কমিটির অন্যপদে নির্বাচিতরা হলেন দপ্তর সম্পাদক এমরান হোসেন তানিম (জাগো নিউজ, দৈনিক বিবৃতি), কোষাধ্যক্ষ আলফি সানি (দৈনিক সবুজ বাংলা, ডেইলি বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহিদ হোসেন (ডেইলি ক্যাম্পাস, দৈনিক সিনসা)। এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মিকাইল হোসাইন (দৈনিক নয়া দিগন্ত) এবং সাজ্জাদুল ইসলাম (দৈনিক ইনকিলাব)।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
