আটঘরিয়া প্রতিনিধি : ৫৩তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আটঘরিয়ায়। উপজেলা পরিষদ মাঠে গতকাল দিনভর এ ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। এ সময় সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সমিতির আহবায়ক আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান। অনুষ্ঠানে দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, কয়রাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, সরাবারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, ইশারত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বিএলকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব হোসেন, সুপার মকবুল হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক ফারুক আহমেদ, মোরশেদ আলম খান, ইয়াসিন আলী, জাহাঙ্গীর আলম ও তারেক রহমান। অসংখ্য দর্শক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
