মাসুদ রানা : আটঘরিয়া উপজেলার বেরুয়ান গ্রামের (উত্তর পাড়ার) মরহুম আইয়ুব আলীর নাতনি মিম আক্তারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে আটঘরিয়া উপজেলা পেশাজীবী কল্যাণ পরিষদ। সোমবার পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের কার্যালয়ে মিম আক্তারের হাতে সহায়তা তুলে দেন পেশাজীবী কল্যাণ পরিষদের সহ সভাপতি ও পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আহসান হাবীব। এ সময সংগঠনের কোষাধ্যক্ষ ও পাবনা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আশরাফ আলী, যুগ্ম সম্পাদক ও আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম বুলবুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিউল্লাহ ও সদস্য আবু রাশেদ উপস্থিত ছিলেন। এসময় মিম আক্তারের হাতে ২৫ হাজার তুলে দেওয়া হয়। মিম সুনামগঞ্জ মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। মিম খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও পাবনা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করে। মিম বেরুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
