সদরের হিমায়েতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হেমায়েতপুর এলাকাবাসীর উদ্যোগে সদর মৎস্যজীবী দলের নেতা জালালউদ্দিন হত্যা মামলার আসামী মুনতাজ, খালেক, আতিয়ার মতিন, আরিফসহ সকল খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গতকাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের কুঠিপাড়া আহেদ আলী বিশ^াস কলেজ মাঠ হতে শুরু হয়ে শহরের হামিদ রোড প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সন্জু বিএনপি নেতা আরিফ খান, আল মাসুম মিন্টু, রিদ্দিক হোসেন প্রমুখ। সমাবেশ শেষে পাবনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু ও হেমায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হাজীর নেতৃতে জালালের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
