স্টাফ রিপোর্টার : সদরের মালিগাছায় এনামুল হক নামের এক বাস মালিকের কাছে মাসিক ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে তামিম ট্রাভেলসের একটি পরিবহন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ^াসের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ইউনিয়নের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি পাবনা-ঈশ^রদী রুটে চলাচল করতো। মাঝেমধ্যে ঈশ্বরদী ইপিজেডের শ্রমিকও যাতায়াত করে এ গাড়িতে। ভুক্তভোগী এনামুল হক শংকরপুর গ্রামের নায়েব আলী প্রামাণিকের ছেলে। তিনি তামিম ট্রাভেলস বাসটির মালিক। অভিযুক্ত রানু বিশ^াস রূপপুর গ্রামের রশিদ বিশ^াসের ছেলে। তিনি মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে। আরেকজন ঘরনাগড়া গ্রামের শামসুল হকের ছেলে লিটন হোসেন সেও যুবদলের সদস্য বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলের দিকে তামিম ট্রাভেলসের মালিক এনামুল হকের কাছে মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ^াস মাসিক ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাস চলাচল বন্ধ ও পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপরে ঘটনার দিনে তিনটি মোটরসাইকেলযোগে কয়েকজন এসে শংকরপুর গ্রামে দাঁড়িয়ে রাখা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে। এ সময় প্রতিবেশী জাবুল প্রামাণিক, শাহীন প্রামাণিক বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের ডাকাডাকি করলে আগুন নেভাতে এগিয়ে আসে। এ ঘটনায় আনুমানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনা জানতে পেরে অসংখ্য মানুষ পুড়িয়ে দেওয়া বাসটি দেখতে ভীড় করে ও তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী বলেন, বাসটিকে পেট্রোল ঢেলে এমনভাবে পুড়ানো হয়েছে এটা বলার ভাষা নেই। আমি সকালে শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সদরের ওসি ও ইউএনও স্যারকে অবগত করেছি। যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া দরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহারুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আগে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপর সহায়তা দেওয়া যায় কিনা সেটি দেখা হবে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় কুমার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কে বা কারা রাত ৩ টার দিকে আগুন ধরিয়েছে। এখনো আমরা ওভাবে নাম পাইনি। ভূক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে আসামীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
