স্টাফ রিপোর্টার : উৎসবমুখর পরিবেশে শুরু হলো মাসব্যাপী অমর একুশে বইমেলা। গতকাল শনিবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান। অমর একুশে বইমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আউয়াল মিয়া। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেনারেল হাসপাতারের সহকারি পরিচারক ডা. রফিকুল হাসান। এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখার যুগ্ন আহবায়ক রাসেল আহমেদ। লেখক প্রকাশক আর পাঠকদের আগমনে প্রথম দিনেই উৎসব মুখর হয়ে ওঠে বইমেলা চত্বর। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নাটক ও নতুন নতুন বইয়ের প্রকাশনী উৎসব থাকছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলা চত্বরে একত্রিশটি ষ্টল রয়েছে। এর মাঝে ত্রিশটি হলো বইয়ের দোকান, আর বইপ্রেমী দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনায় এনে খাবারসহ একটি কফিশপ রাখা হয়েছে। মাসব্যাপী বইমেলা সফল ও স্বার্থক করতে অমর একুশে বইমেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে শহরবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
