সাঁথিয়া প্রতিনিধি : এই প্রথমবারের মতো ৩৬ বছর পর উৎসবমুখর পরিবেশে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস (বিসিডিএস) সমিতি সাঁথিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গতকাল সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহকারী অধ্যাপক আব্দুল হাই সভাপতি, মেহেদুল ইসলাম মল্লিক সাাধারণ সম্পাদক এবং মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে আব্দুল হাই ও রুহুল বারী, সাধারণ সম্পাদক পদে মেহেদুল ইসলাম মল্লিক ও আকরাম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে হাতেম আলী হাদী, মাসুদ রানা ও মনিরুল ইসলাম প্রতিদ্বন্দিতা করেন। সমিতির ৬৮ জন ভোটারের মধ্যে ৬৫ জন ভোটার ব্যালটের মাধ্যমে সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে আব্দুল হাই ৪৪ ভোট নিকটতম প্রতিদ্বন্দি রুহুল বারী ২১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মেহেদুল ইসলাম মল্লিক ৪০ ভোট ও আকরাম হোসেন ২৫ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মনিরুল ইসলাম ২৮ ভোট, মাসুদ রানা ২০ ভোট এবং হাতেম আলী হাদী ১৬ ভোট পেয়েছেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন আক্তারুজ্জামান মঞ্জিল মাষ্টার। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মনসুর আলম ও মেহেদি হাসান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
