সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে সনাতন পদ্ধতির পরিবর্তে এয়ার ফ্লো মেশিন দিয়ে আধুনীক প্রক্রিয়ায় পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি পরিদর্শন করেছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। গত বৃহস্পতিবার বিকালে তিনি উপজেলার উদয়পুর গ্রামের আদর্শ কৃষক মাসুদ রানার বাড়িতে এয়ার ফ্লো মেশিন দিয়ে আধুনীক প্রক্রিয়ায় পেঁয়াজ সংরক্ষণের ওই পদ্ধতি পরিদর্শন করেন। এছাড়া কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এদিন এ উপলক্ষে পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উ”চ বিদ্যালয় মাঠে পেঁয়াজ চাষীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ছাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দিন, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান তার বক্তৃতায় সরকারিভাবে সুজানগরের পেঁয়াজ চাষীদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে আধুনীক প্রক্রিয়ায় পেঁয়াজ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় এয়ার ফ্লো মেশিন সরবরাহ করার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি সুজানগরের সার্বিক কৃষি উন্নয়নে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
