শহর প্রতিনিধি : পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নাছিম আহমেদ গতকাল বিকালে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। নিজের ব্যাক্তিগত অর্থায়নে শহরের ঝাউতলা সড়কের পুরাতন নারী পুনর্বাসন অফিস মাঠে দেড় শতাধিক অসহায় ব্যাক্তির মাঝে তিনি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, ঢাকা ব্যাংকের ম্যানেজার সরফরাজ ইসলাম, সমাজসেবক এহসান উদ্দিন আহমেদ, ব্যবসায়ী তৌহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন পান্না, বিশ^জিৎ বিẲু, উদয় কুমার সাহা, ব্যবসায়ী সুমন, ব্যবসায়ী রঞ্জন, আবু সাইদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নাছিম আহমেদ বানী সিনেমা হল মোড়ের এক সময়ের প্রসিদ্ধ পোশাক প্রস্তুুতকারী প্রতিষ্ঠান মকবুল টেইলার্সের স্বত্তাধিকারী শহরজুড়ে পরিচিতমুখ অত্যন্ত সদালাপী ব্যাক্তিত্ব মরহুম মকবুল হোসেনের ছোটো ছেলে। তিনি আগামী পৌর নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করার প্রত্যাশা ব্যাক্ত করলে স্থানীয় মুরুব্বীরা তাকে কাউন্সিলর প্রার্থী হিসেবে অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেন। নাছিম আহমেদ তার বক্তব্যে সুখে দুখে যে কোনো প্রয়োজনে এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
