নিজস্ব প্রতিনিধি : সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিখন মোল্লার ওপর আওয়ামীলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে সাঁথিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের আয়োজনে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিন মল্লিক,বেড়া কলেজ শাখা ছাত্র দলের সাবেক সভাপতি হারুন মোল্লা,করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনার রশিদ মজনু। বক্তারা বলেন শুধুমাত্র আওয়ামীলীগ এ হামলার সাথে জড়িত নয়, অন্য একটি মহলও এই হামলার সাথে জড়িত। শুধূ মাত্র আওয়ামীলীগের বিচার করলেই হবে না, তাদেরও বিচার করতে হবে। যদি তা না করা হয় তাহলে কঠোর আন্দলোন করা হবে। আজ লিখনকে কোপানো হয়েছে কাল অন্য কাউকে কোপানো হবে তখন ? তাই সকলকে সচেতন হতে হবে ও ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
