নিজস্ব প্রতিনিধি : সেন্ট্রাল গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। অনুষ্ঠানে অতিথি থেকে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, জেলা জজ আদালতের আইনজীবি মইনুল হোসেন, বিদ্যালয়ের অভিবাবক সদস্য এ কে এম সিরাজুল আলম রাকিব ও সেন্ট্রাল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক। সভাপতিত্ব করেন সেন্ট্রাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আলহাজ¦ তালেবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুর রব। ক্রীড়া পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন সহকারি প্রধান শিক্ষক সৈয়দ মনির হোসেন, সিনিয়র শিক্ষক সুলতানা পারভীন, শফিকুল ইসলাম, মাসুদ রানা, শিহাবুল আলম, শাকিলা পারভীন,ক্রিড়া শিক্ষক রাবেয়া খাতুন, সাজিদা, আব্দুল আলিম, সোমা মৌলিক, প্রীতি হালদার, আব্দুল কাদের, তৌহিদুল ইসলাম রহিমা খাতুন, রীমা পারভীন, সালমা খাতুন,কাকলী খাতুন প্রমূখ। ছাত্রীদের মধ্যে সার্বিক সহযোগিতায় ছিলো ফাতেমা এ্যানি, মৃত্তিকা, তারন্য, সুচিত্রা, সুপ্তি, আয়শা, মুনিয়া, শোভা, ঈশা, সোহা, ঐশী, মেধা,পারভীন, রোদেলা,সিথি, ফারজু, মিতু, ইভা প্রমুখ। অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, আসাদুজ্জামান নাহিদ, অভিভাবকৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
