সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ অবশেষে পাবনার সুজানগর পৌর বাজারের বিশিষ্ট পাট ব্যবসায়ী পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা শ্রী বাসুদেব ওরফে বেগু হালদারের টাকা ছিনতাইয়ের ক্লু উদ্ধার করেছে সুজানগর থানা পুলিশ। আধুনীক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতারের মাধ্যমে ওই ক্লু উদ্ধার করা হয়। সেই সঙ্গে গ্রেফতারকৃত দুই ছিনতাইকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত আরো একজন ছিনতাইকারীকে চিহ্নিত করতে পেরেছে থানা পুলিশ। তবে সে গা-ঢাকা দিয়ে আছে। গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী হলো উপজেলার চরসুজানগর গ্রামের আবু শেখের ছেলে বাবুল শেখ (৪০) ও চরভবানীপুর গ্রামের মালু শেখের ছেলে সাইদুল ইসলাম (৩২)। এদের মধ্যে বাবুল শেখকে গত ২৩ জানুয়ারী সুজানগর পৌর বাজার থেকে এবং সাইদুল ইসলামকে নাটোর থেকে গ্রেফতার করা হয়।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান, গত বছরের ৪অক্টোবর ভোর ৪টার দিকে পাট ব্যবসায়ী বেগু হালদার বাসা থেকে বের হয়ে পাট কেনার জন্য সুজানগর পৌর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসার কিছুটা অদূরে যাওয়ার এক পর্যায়ে ৩জন অজ্ঞাত সশস্ত্র ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১লক্ষ ৭৫হাজার ৫’শ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে বেগু হালদার বাদী হয়ে গত ৪অক্টোবর বিকাল ৩টার দিকে অজ্ঞাতনামা ওই তিন ছিনতাইকারীর বিরুদ্ধে সুজানগর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আবুল বাসার মামলা দায়েরের পরই আসামীদের গ্রেফতারের মাঠে নামেন। তবে ছিনতাইয়ের পর পরই আসামীরা আত্মগোপন করায় তাৎক্ষণিকভাবে তাদের গ্রেফতার করা যায়নি। এরই এক পর্যায়ে স্থানীয়ভাবে সংগৃহীত সিসি ক্যামেরার ফুটেজ এবং আধুনীক তথ্য প্রযুক্তির সহায়তায় ওই দুই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামী আদালতে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার পাশাপাশি অপর ছিনতাইকারীর নাম প্রকাশ করেছে। তবে সে গা-ঢাকা দিয়ে থাকায় গ্রেফতার করা যায়নি। থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা বলেন খুব শিগগিরই গা-ঢাকা দিয়ে থাকা ওই ছিনতাইকারীকেউ গ্রেফতার করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
